কুকুরের সাথে নিজের তুলনা করে দেখুন


আমি অনাহারে দ্বারে দ্বারে ঘুরিলাম। কিন্তু কেহ এক টুকরো হাড় অথবা তার খাবারে উচ্ছিষ্ট টুকু দিয়া কহিলনা যে, নে খা। কেহ কহিল দিল্লিকা লাড্ডু। কেহ কহিল তোর পেটে ঘি হজম হবে না। কেহ আবার একটু সহৃদয়বান হইয়া একটু প্রদান করিলো কিন্তু খাওয়া ত কি গন্ধ নেওয়ার যোগ্য নহে।
যাক সে কথা তবুও কেহ ত আমার ক্ষুধা বুঝিয়াছে...?
আচ্ছা...!!
আমি কি চাহিয়াছি....? একটু উচ্ছিষ্ট। যাহা দেবার সামর্থ্য সবার আছে কিন্তু দেওয়ার মনমানসিকতা নেই। যদিও থাকে তাহলে আমার ন্যায় কিছু অন্য মানসিকতার প্রানী দেখিয়া দিতে ভয় পায়। কারণঃ যদি খাবার খেতে গিয়ে তার হাত কামড়ে দিই...?
তাহলে.....
আমি কি অন্য কোনও পন্থায় খাদ্য অন্বেষণ করিব...? সেই পন্থা যাহা নিজ চরিত্রকে খুন এবং অপর চরিত্রকে ধবংস করে...? নাকি উপরের দিকে চাহিয়া থাকিব...?

Comments