Posts

Showing posts with the label মানুষ

আপনি কে ?

আপনি কে ? আপনার প্রয়োজনীয়তা আমার কাছে কতটুকু ? সেটা নির্ভর করে আপনি আমার কাছে কতক্ষণ পর্যন্ত বিদ্যমান। #সনেট

বিধাতা মানুষকে কখনোই স্বয়ংসম্পূর্নরূপে সৃষ্টি করে পৃথিবীর বুকে পাঠান না।

বিধাতা মানুষকে কখনোই স্বয়ংসম্পূর্নরূপে সৃষ্টি করে পৃথিবীর বুকে পাঠান না। কিছু একটা কমতি রেখেই দেন। হয়তোবা তিনি দেখেন যে, এই কমতির জন্য সে কত কিছু করতে পারে। এর উৎকৃষ্ট উদাহরণ হতে পারেঃ টাকা, সুখ, সৌন্দর্য্য। #__সনেট

মানষিকতা বিচার

মানুষের বাহ্যিক আকার আকৃতি, পোষাক পরিচ্ছদ,হেয়ার স্টাইল, ইত্যাদি দিয়ে মানষিকতা বিচার করা পরিহার করুন। আপনি হয়ত নিজেও জানেননা মানুষটি কেমন। সে হতে পারে বন্ধুপ্রিয়, হতে পারে হেল্পফুল, হতে পারে তার পোষাক পরিচ্ছদ,আকার আকৃতির বিপরীত মনমানিষকতা সম্পন্ন। হতে পারে আপনি যা ভাবেন তার পুরোটাই বিপরীত।

বিয়ে করে বউকে খাওয়াবি কি ....?

বিয়ে করে বউকে খাওয়াবি কি ....? তার মানে এই পৃথিবীর শ্রেষ্ট খাদক বউ। যার উদর সকল উদর থেকে বড়..!

মানুষ সবসময় আবেগ দ্বারা নিয়ন্ত্রিত।

মানুষ সবসময় আবেগ দ্বারা নিয়ন্ত্রিত। এই আবেগকে যে কন্ট্রোল করতে পারে সেই বিজয়ী। জীবনের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আবেগের বশীভূত হয়ে নিলে ভবিষ্যৎ দিনের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে আপনার সেই সিদ্ধান্ত। কারণ, জীবন আপনি হয়ত যতটা সহজ ভাবছেন ততটা সহজ না। তাই আপনি আপনার জীবনের যেই পর্যায়েই অবস্থান করুন না কেন অন্তত কিছু ক্ষেত্রে আবেগ পরিহার করুন এবং পরিপক্কতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করুন। # সনেট

পাগল নিজেকে পাগল বললে সে পাগল, আবার পাগল না বললে বলবে সব পাগল একই কথা বলে.

পাগল নিজেকে পাগল বললে সে পাগল, আবার পাগল না বললে বলবে সব পাগল একই কথা বলে....🤣🤣

মানুষের রুচি অভ্যাস

সময়ের সাথে সাথে মানুষের সবকিছু পরিবর্তন হয়ে থাকে। যেমনঃ মানুষের রুচি, অভ্যাস, পছন্দ, বন্ধু-বান্ধব এমনকি জিহ্বার স্বাদ। # সনেট

মানষিকতা

জানি লিখাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন... তারপরও আবেগ ধরে রাখতে পারলাম না।।। কাল এক মহিলার জন্য ও+ রক্তের খোঁজ করলাম। মহিলাটা আমার কেউ না। আমিও তাকে চিনি না যদিওবা আমার কেউ না। আমি এর আগে প্রায় ৪-৫ বার রক্ত দিয়েছি কোনদিন কোনো বন্ধুকে জিজ্ঞেস করিনি যে ওই মানুষটি তার সম্পর্কে কে হয়। তাহলে আজ আমার এক বন্ধুর রিলেটিভের বাচ্চা হওয়ার জন্য অপারেশন করতে এক ব্যাগ ও+ রক্তের প্রয়োজন ছিলো। এক ব্যাগ রক্তের জন্য ওনার সিজার করা যাচ্ছিলোনা। তা দিতে আপনাদের এতো বিঁধল কিসে....? কি আজব দুনিয়া র ে ভাই। আমি হতচকিত, হতভম্ভ আপনাদের এহেন আচরণ এবং মনমানষিকতা দেখিয়া। 😒 😒 জানি এখন অনেকেই বলবেন যে আমাকে ত বলিসনি...? কিরে ভাই আমাকে কেউ বললে আমি সাথে সাথে সবাইকে খোঁজ করা শুরু করি তাহলে আপনি পারবেন না কেনো...? যেদিন আপনার কোনও প্রিয় মানুষ এরকম অবস্থার মধ্য দিয়ে যাবে তখন বুঝবেন গরুর রক্তের কি মূল্য....!!! # সরি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য... 😞 😞

নিজেকে দড়ি পাল্লার এক প্রান্তে রেখে অপর প্রান্তের মানুষকে ওজন করা সম্ভব না। #সনেট

নিজেকে দড়ি পাল্লার এক প্রান্তে রেখে অপর প্রান্তের মানুষকে ওজন করা সম্ভব না।  # সনেট

মানুষের পরীক্ষা

বিধাতা মানুষকে কখনোই স্বয়ংসম্পূর্নরূপে সৃষ্টি করে পৃথিবীর বুকে পাঠান না। কিছু একটা কমতি রেখেই দেন। হয়তোবা তিনি দেখেন যে, এই কমতির জন্য সে কত কিছু করতে পারে। এর উৎকৃষ্ট উদাহরণ হতে পারেঃ টাকা, সুখ, সৌন্দর্য্য। # __সনেট

মানুষের ক্ষমতা

স্বর্ণ এক ঝলকেই যাচাই করার ক্ষমতা মানুষের নেই। যদি থাকতো তাহলে, সিটিগোল্ড নিয়ে ভাব দেখিয়ে মানুষ ঘুরাঘুরি করার সাহস করতে পারত না। # সনেট

জীবন

জীবন by # সনেট আচ্ছা আপনাদের কি কারও মনে আছে...? ছোটবেলায় স্যার দাঁড় করিয়ে বলত যে, তুমি বড় হয়ে কি হতে চাও....? অবশ্যই আছে...! আপনিও চট করেই বলে দিতে যে, আমি বড় হয়ে ডাক্তার, পুুলিশ, শিক্ষক ইত্যাদি হতে চাই। এখনও কি আপনি সেই ছোটবেলার স্বপ্ন নিয়ে নিজেকে বড় করছেন নাকি জীবন তার নিজস্ব স্রোতে যেদিকে বয়ে নিয়ে যাচ্ছে সেদিকেই আপনিও বহমান....? একটা কথা কিন্তু পরিস্কার যে, জীবন সবসময় আপনার প্রয়োজন অনুযায়ী একাত্বতা প্রকাশ করবে না। তার নিজস্ব ভাবধারা বা গতিতে আপনাকে সঞ্চারিত করবে। সবার ই ইচ্ছে থাকে জীবনে বড় কিছু করার কিন্তু সে যেই পরিবেশের মধ্যে বড় হচ্ছে সে পরিবেশই তাকে জানিয়ে দিবে যে, সে জীবনে বড় কিছু করার যোগ্য কতটুকু। জীবনে বড় কিছু করার স্বপ্ন সবারই থাকে। কিন্তু সে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে বহু বাধার সম্মুখিন হতে হয়। সেই বাধা যদি হয় পারিবারিক তবে সেই বাধা উপেক্ষা করা খালি গায়ে এভারেস্টের চূড়াই উঠার মতো কঠিন হয়ে পরে (কিছু ক্ষেত্রে)। আচ্ছা আপনারা কি কেউ একজন এনজিও বা কোম্পানীর এস.আরের এই পদে চাকুরী করতে আসা মানুষের পেছনের কাহিনী শুনেছেন....? যদি শুনে থাকেন তাহলে আমার এই লেখাগুলোর ...

কুকুরের সাথে নিজের তুলনা করে দেখুন

আমি অনাহারে দ্বারে দ্বারে ঘুরিলাম। কিন্তু কেহ এক টুকরো হাড় অথবা তার খাবারে উচ্ছিষ্ট টুকু দিয়া কহিলনা যে, নে খা। কেহ কহিল দিল্লিকা লাড্ডু। কেহ কহিল তোর পেটে ঘি হজম হবে না। কেহ আবার একটু সহৃদয়বান হইয়া একটু প্রদান করিলো কিন্তু খাওয়া ত কি গন্ধ নেওয়ার যোগ্য নহে। যাক সে কথা তবুও কেহ ত আমার ক্ষুধা বুঝিয়াছে...? আচ্ছা...!! আমি কি চাহিয়াছি....? একটু উচ্ছিষ্ট। যাহা দেবার সামর্থ্য সবার আছে কিন্তু দেওয়ার মনমানসিকতা নেই। যদিও থাকে তাহলে আমার ন্যায় কিছু অন্য মানসিকতার প্রানী দেখিয়া দিতে ভ য় পায়। কারণঃ যদি খাবার খেতে গিয়ে তার হাত কামড়ে দিই...? তাহলে..... আমি কি অন্য কোনও পন্থায় খাদ্য অন্বেষণ করিব...? সেই পন্থা যাহা নিজ চরিত্রকে খুন এবং অপর চরিত্রকে ধবংস করে...? নাকি উপরের দিকে চাহিয়া থাকিব...?

আজব দুনিয়ার আজব মানূষ

মানুষের বাহ্যিক আকার আকৃতি, পোষাক পরিচ্ছদ,হেয়ার স্টাইল, ইত্যাদি দিয়ে মানষিকতা বিচার করা পরিহার করুন। আপনি হয়ত নিজেও জানেননা মানুষটি কেমন। সে হতে পারে বন্ধুপ্রিয়, হতে পারে হেল্পফুল, হতে পারে তার পোষাক পরিচ্ছদ,আকার আকৃতির বিপরীত মনমানিষকতা সম্পন্ন। হতে পারে আপনি যা ভাবেন তার পুরোটাই বিপরীত।